Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু

BN DESK
02 September 2026, 10:07 AM পড়তে ১ মিনিট
 আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক:  রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামে  বাবার বাড়িতে বেড়াতে এসে মায়ের সঙ্গে আম পাড়তে গিয়ে প্রাণ গেল ইতি বেগম (২৪) নামে এক প্রবাসীর স্ত্রীর।   

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ইতি বেগম ওই গ্রামের রহিম মণ্ডলের মেয়ে। তার স্বামীর বাড়ি নবাবপুর  ইউনিয়নের পূর্বফুল কাউন্নাইর গ্রামে। ইতির ৫ বছরের এক মেয়ে রয়েছে। 

ইতির পারিবারিক সূত্রে জানা গেছে- কয়েক দিন আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন ইতি। মঙ্গলবার সকালের দিকে আমগাছে আম পাড়তে উঠলে গাছের ডাল ভেঙে পড়ে সে রক্তাক্ত জখম হন। গ্রামবাসী ও পরিবারের লোকজন মিলে তাকে চিকিৎসার জন্য কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে রেফার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু

B
BN DESK | 20 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার