Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিরোধী দলের নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

BN DESK
01 September 2026, 02:07 AM পড়তে ১ মিনিট

জাতীয় সংসদকে আরও কার্যকর করা এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ও বাংলাদেশ সফরে আসা ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ।

সোমবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদকে গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরা হয়।

বৈঠকে জামায়াতের এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং আইপিইউর প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

বিরোধী দলের নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

B
BN DESK | 01 September 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার