Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বদরুদ্দীন উমরের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক

BN DESK
10 October 2025, 04:38 PM পড়তে ১ মিনিট
বদরুদ্দীন উমরের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক

লেখেক, গবষেক ও বুদ্ধিজীবি বদরুদ্দীন উমর আর নেই। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো তাৎক্ষণিক দেওয়া শোকবাণীতে দুই শীর্ষ নেতা বলেন, বদরুদ্দীন উমর ব্রিটিশ ভারতের খ্যাতনামা রাজনীতিক আল্লামা আবুল হাশিমের সন্তান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ডে পড়াশোনা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে আসেন। জীবদ্দশায় তাকে ইতিহাসে রাজনৈতিক জীবন্ত কিংবদন্তি বলা হতো। ভাষা আন্দোলনের ইতিহাস, নব্বইয়ের গণঅভ্যুত্থানের ইতিহাস তৈরিতে তিনি ছিলেন বিদ্যাপীঠসম। সর্বশেষ স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে তার তাত্ত্বিক অবস্থান নতুন প্রজন্মকে দিয়েছে মুক্তির এক নতুন দিশা। শোকবাণীতে বিএনপির দুই শীর্ষ নেতা বলেন, ‘বদরুদ্দীন উমর ছিলেন চিন্তাশীল রাজনৈতিক অভিভাবক। তার মৃত্যুতে জাতীয় রাজনীতিতে শূন্যতা পূরণ হওয়ার নয়। গুণী চিন্তাশীল রাজনীতিক প্রয়াত বদরুদ্দীন উমরের শোকসন্তপ্ত পরিবার শোক কাটিয়ে উঠতে মহান আল্লাহ সাহায্য করুন ও তাকে বেহেশত নসিব করুন’, শোকবাণীতে উল্লেখ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বদরুদ্দীন উমরের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের শোক

B
BN DESK | 07 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার