Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

BN DESK
31 August 2026, 09:11 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ ও গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী(৪৫) নিহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে গোমস্তাপুরের রহনপুর স্টেশনের প্রায় ১ কিলোমিটার দূরে  রহনপুর পৌর  কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, রহনপুর স্টেশনে প্রবেশের মুখে রাজশাহী ছেড়ে আসা ৭৭ আপ রহনপুর কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ওই নারী। রহনপুর স্টেশনের সহকারী মাস্টার মানসুরা খাতুন বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে শোনা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর রেলওয়ে নিরাপত্তা বাহিনী(আরএনবি) পাঠিয়ে মরদেহ লাইনের পাশ থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কীভাবে ওই নারী নিহত হন তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

B
BN DESK | 31 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার