Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 03:26 PM পড়তে ১ মিনিট
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গত শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নে চর মরিচাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলো ইউনিয়নের শান্তিপুর গ্রামের আনাথ মিয়ার মেয়ে চাঁদনি (৯) ও চরমরিচাকান্দি গ্রামের সাদ্দাম মিয়ার মেয়ে নিঝুম (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো বোন। 

স্থানীয়রা জানান, বাড়ির পাশে দুই শিশু পুকুর পাড়ে খেলা করছিল। এসময় অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করেন। দ্রুত বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। বাঞ্ছারামপুর ৫০ শয্যা সরকারি হাসপাতালের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুর দুটির মৃত্যু হয়। আমাদের কিছুই করার ছিল না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

B
BN DESK | 07 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার