Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেসবুকে পোস্ট দিয়ে আটক নেতা

BN DESK
09 October 2025, 11:34 PM পড়তে ১ মিনিট
 আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেসবুকে পোস্ট দিয়ে আটক নেতা

নিউজ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে আশিকুজ্জামান নূর প্রকাশ রিফাত নামে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের এক সাবেক নেতাকে মোগড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 


আশিকুজ্জামান নূর প্রকাশ রিফাত আখাউড়ার মোগড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক। 

সোমবার (২৩ জুন) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে রাতে প্রেসবিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে অপপ্রচার ও উসকানিমূলক পোস্ট দিয়ে অবৈধভাবে মিছিল মিটিং করার উদ্যোগ গ্রহণের সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 


আশিকুজ্জামান নূর প্রকাশ রিফাত মোগড়া সাহেব পাড়ার মৃত আবুল কালামের ছেলে।


আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী আইনে মামলা হয়েছে। তাকে মঙ্গলবার (২৪ জুন) আদালতে পাঠানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

 আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেসবুকে পোস্ট দিয়ে আটক নেতা

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার