Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় কেন্দ্র ভাঙচুর, সড়ক অবরোধ

BN DESK
04 September 2026, 06:34 PM পড়তে ১ মিনিট
 এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় কেন্দ্র ভাঙচুর, সড়ক অবরোধ

নিউজ ডেস্ক:      চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  এসএসসির গণিত পরীক্ষা খারাপ হওয়ায় কেন্দ্র ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একদল পরীক্ষার্থী।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন ভাঙচুর ও বলাখাল-রামপুর সড়ক অবরোধের ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় কড়া গার্ড দেওয়ার অভিযোগ তুলে পরীক্ষা শেষে উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীরা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙচুর করে।

এরপর পরীক্ষার্থীরা বলাখাল-রামপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। কেন্দ্র সচিবসহ শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। পরে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবক সংবাদকর্মীদের জানান, ম্যাজিস্ট্রেটসহ সরকারি কর্মকর্তারা সারাক্ষণ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন। এদিন, পরীক্ষার্থীদের অতিরিক্ত গার্ড দেওয়া হয়। মানসিক চাপে পড়ে পরীক্ষার্থীরা। যে কারণে তাদের গণিত পরীক্ষা খারাপ হয়।

রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাহের হোসেন বলেন, “পরীক্ষার্থীরা আমার বিদ্যালয়ের কিছু চেয়ার-টেবিল ও গ্লাসসহ (আয়না) অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি। পরবর্তীতে লিখিতভাবে অবহিত করব।”

এসএসসি পরীক্ষা কেন্দ্র হাজীগঞ্জ-৬ এর কেন্দ্র সচিব ও রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন সরকার বলেন, “রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মৈশাইদ, বোরখাল উচ্চ বিদ্যালয় ও আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনে পরীক্ষা দিচ্ছে।”

তিনি বলেন, “আজকে (সোমবার) নিয়মিত ও অনিয়মিতসহ ২৫৪ জন শিক্ষার্থী গণিত পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পরীক্ষা খারাপ হওয়ায় রামপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গন্ডোগোল শুরু করেন।”
কেন্দ্রে দায়িত্বরত উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের সাথে কথা হলে তিনি কেন্দ্র সচিবের সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, “যেহেতু পরীক্ষা চলমান এবং পরীক্ষার্থীরা অপ্রাপ্তবয়স্ক তাই, অভিভাবকদের অবহিত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

 এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় কেন্দ্র ভাঙচুর, সড়ক অবরোধ

B
BN DESK | 21 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার