Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 কারখানায় কাজ শেষে ফেরার পথে পোশাককর্মীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 09:57 AM পড়তে ১ মিনিট
 কারখানায় কাজ শেষে ফেরার পথে পোশাককর্মীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  গাজীপুর মহানগরের সালনা এলাকায় প্রীতি গ্রুপের একটি কারখানায়  কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে শারমিন আক্তার (২৮) নামে একজন পোশাককর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত শারমিন আক্তার মোজাম্মেল হকের দ্বিতীয় স্ত্রী ছিলেন, তিনি স্থানীয় প্রীতি গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহের ফুলপুর থানার পাহাড়ছড়ি গ্রামের শারমিন আক্তার এর সঙ্গে একই থানার তিতপুর গ্রামের মোজাম্মেল হকের কিছুদিন আগে বিয়ে হয়। তারা গাজীপুর মহানগরের সালনা এলাকায় বসবাস করতেন। কিছুদিন ধরে স্ত্রী পরকীয়া করছেন-এমন অভিযোগে তাদের ঝগড়া চলছিল। গত রাত সাড়ে ১১ টার দিকে শারমিন ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে হত্যার শিকার হন। 

গাজীপুর সদর থানার উপপরিদর্শক এসআই কায়সার হাসান ফারুক বলেন, ‘‘পরকীয়ার জের ধরে এক নারীকে তার বর্তমান স্বামী ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’  

তিনি আরও বলেন, ‘‘হত্যার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে স্বামী মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’ 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 কারখানায় কাজ শেষে ফেরার পথে পোশাককর্মীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার