Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

BN DESK
02 September 2026, 03:42 PM পড়তে ১ মিনিট
 গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

মফস্বল ডেস্ক: ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’র নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করার দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টা ২০ মিনিটের দিকে কালিয়াকৈরে উপজেলার হাইটেক রেলস্টেশনের সামনের রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা এখনো অবস্থান করছেন।

শিক্ষার্থীরা জানান, গত ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়। তবে এ নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবি তাদের। তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে।এর আগে আরও দু-দিন তারা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন। সেসময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। আজ সকালে তারা প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা পাশেই হাইটেক রেল স্টেশনের সামনে অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রেললাইন অবরোধ করেছে। তারা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিছু সময় আটকে রেখেছিল, পরে ছেড়ে দিয়েছে। সাময়িক সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

B
BN DESK | 24 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার