Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 গাজীপুরে শর্ট সার্কিট থেকে সুতা কারখানায় অগ্নিকাণ্ড 

BN DESK
02 September 2026, 01:42 PM পড়তে ১ মিনিট
 গাজীপুরে শর্ট সার্কিট থেকে সুতা কারখানায় অগ্নিকাণ্ড 

নিউজ ডেস্ক:   গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ উত্তর পাড়া এলাকার একতা কম্পোজিট লিমিটেড নামের একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 


বুধবার (১২ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

কারখানার শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর তারা দেখতে পান সিলিংয়ে আগুন জ্বলছে। পরে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কে শ্রমিকরা দ্রুত কারখানা থেকে বের হয়ে যান।

কারখানা মালিক জহিরুল ইসলাম বলেন, “আজ সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কারখানায় আগুন লেগেছে বলে ধারণা করছি।  ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আস। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।”


শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, “সকাল পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”

এলাকা: গাজীপুর শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 গাজীপুরে শর্ট সার্কিট থেকে সুতা কারখানায় অগ্নিকাণ্ড 

B
BN DESK | 12 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার