Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 গোপালগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদককে বেনাপোলে আটক

BN DESK
02 September 2026, 09:15 AM পড়তে ১ মিনিট
 গোপালগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদককে বেনাপোলে আটক

নিউজ ডেস্ক:   ভারতে পালানোর সময় বেনাপোল চেকপোস্টে আটক হয়েছেন রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম।

মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

আটক জি এম শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি গার্স স্কুল রোড এলাকার মৃত-মইনদ্দিনের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, আগে থেকে ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা  হয়। আজ সকাল ১১দিকে পাসপোর্ট ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, “ইমিগ্রেশনে আটক আসামিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে। আটককৃতকে গোপালগঞ্জ থানায় হস্তান্তর করা করা হবে।” 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 গোপালগঞ্জ আ.লীগের সাধারণ সম্পাদককে বেনাপোলে আটক

B
BN DESK | 10 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার