Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 গোসলে নেমে কুমার নদে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

BN DESK
02 September 2026, 09:11 AM পড়তে ১ মিনিট
 গোসলে নেমে কুমার নদে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক:  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লাখাইরচর গ্রামে কুমার নদে ডুবে মিম আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় সামিয়া আক্তার (১০) নামে অপর এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়।


বুধবার (১১ জুন) ঘটনাটি ঘটে। তারা সম্পর্কে খালাতো বোন।

মারা যাওয়া মিম ঢাকার সাভারের গড়িয়াপুর গ্রামের জাকির শেখের মেয়ে। সে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। জীবিত উদ্ধার হওয়া সামিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে। সে চতুর্থ শ্রেণির ছাত্রী। 


মারা যাওয়া মিমের খালু আজগর আলী ফকির বলেন, “আমার মেয়ের বিয়েতে যোগ দিতে পরিবারের সঙ্গে মিম ও সামিয়া লাখাইরচর গ্রামে আসে। আজ সকালে তারা দুইজন বাড়ির পাশের কুমার নদে গোসল করতে যায়। এসময় মিম পানিতে তলিয়ে যায়। মিমকে বাঁচাতে গিয়ে সামিয়াও পানিতে ডুবে যায়।”

তিনি বলেন, “দুইজনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সামিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, “নদীতে গোসল করতে নামা দুই খালাতো বোনের মধ্যে একজন মারা গেছে। অপরজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।” 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 গোসলে নেমে কুমার নদে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার