Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 চাঁদপুরে পাঁচতলা থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

BN DESK
10 October 2025, 12:28 PM পড়তে ১ মিনিট
 চাঁদপুরে পাঁচতলা থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক: চাঁদপুর শহরের মমিনপাড়ায় নব-নির্মিত পাঁচতলা ভবনের আস্তরের কাজ করতে গিয়ে ওপর থেকে মাছা ভেঙে পড়ে মোস্তফা কামাল (৫৭) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে  এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

নির্মাণ শ্রমিক মোস্তফা কামাল শহরের জামতলা এলাকার ভুঁইয়া বাড়ির বাসিন্দা। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার।

তার ভাতিজা ছোবহান ও ছেলে বোরহান উদ্দিন জানান, ঘটনার পরপর তাকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দুই সপ্তাহ ধরে সাব-কন্ট্রেকটারের মাধ্যমে নির্মাণ শ্রমিক হিসেবে ওই ভবনে কাজ করেন তিনি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিজানুর রহমান জানান, হাসপাতালে আনার পরে তাকে কেবিনে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

 চাঁদপুরে পাঁচতলা থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

B
BN DESK | 21 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার