Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 চাঁদপুরে সীমান্ত এলাকায় পাচারের সময় ৩ কোটি টাকা চিংড়ির রেণু জব্দ

BN DESK
05 September 2026, 12:46 AM পড়তে ১ মিনিট
 চাঁদপুরে সীমান্ত এলাকায় পাচারের সময় ৩ কোটি টাকা চিংড়ির রেণু জব্দ

নিউজ ডেস্ক:  চাঁদপুরের হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায়  ট্রলারে করে পাচারের সময় ৭২ লাখ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। জব্দ রেণু পরবর্তীতে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়।

রোববার (২৫ মে) বেলা ১১টার দিকে এসব তথ্য জানান চাঁদপুর সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ মে) দিনগত রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের যৌথ উদ্যোগে হাইমচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকায় ট্রলারে করে চিংড়ি রেণু পাচারের সময় ধাওয়া দিয়ে দুটি ট্রলার আটক করা হয়। পরে ট্রলার থেকে ১৪৫টি ড্রামে থাকা প্রায় ৭২ লাখ চিংড়ির রেণু জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ রেণু ভোর ৫টার দিকে মেঘনা নদীর মোহনা এলাকায় ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে। এসব রেণুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। চিংড়ির রেণুসহ দেশীয় প্রজাতির সব রেণু পোনা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এলাকা: চাঁদপুর হাইমচর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

 চাঁদপুরে সীমান্ত এলাকায় পাচারের সময় ৩ কোটি টাকা চিংড়ির রেণু জব্দ

B
BN DESK | 25 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার