Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 টাঙ্গাইলে সখীপুরে ধানক্ষেতে ভাসছিল গৃহবধূর লাশ 

BN DESK
02 September 2026, 11:52 AM পড়তে ১ মিনিট
 টাঙ্গাইলে সখীপুরে ধানক্ষেতে ভাসছিল গৃহবধূর লাশ 

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলে সখীপুর উপজেলার পূর্ব ঘোনারচালা এলাকায় ধানক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনা বেগম ওই এলাকার প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে খাওয়া দাওয়া শেষে আমিনা বেগম স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে ঘরের বাইরে বের হন। এরপর দীর্ঘ সময় পরেও ঘরে না ফেরায় লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। কিন্তু, পাননি। বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশে ধানক্ষেতে তার লাশ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

ওসি মো. জাকির হোসেন বলেন, ‘‘বাড়ির পাশের ধানক্ষেত থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

এলাকা: টাঙ্গাইল সখিপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 টাঙ্গাইলে সখীপুরে ধানক্ষেতে ভাসছিল গৃহবধূর লাশ 

B
BN DESK | 17 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার