Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 দাউদকান্দিতে তিন কিলোমিটারের মধ্যে আটটি দুর্ঘটনা

BN DESK
04 September 2026, 06:26 PM পড়তে ১ মিনিট
 দাউদকান্দিতে তিন কিলোমিটারের মধ্যে আটটি দুর্ঘটনা

নিউজ ডেস্ক:   ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে জিংলাতলী পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে আটটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

 মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে সকাল পৌনে ৭টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে।

এসব দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের গৌরীপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে মহাসড়কের উপজেলার শহীদনগর থেকে চান্দিনা উপজেলার মাধাইয়া পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে স্টার লাইন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে বাসের চালকসহ কয়েকজন আহত হন। এর আধা কিলোমিটার দূরে একটি স্লিপার বাস যানজটের কারণে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা পিকআপকে ধাক্কা দেয়। এতে কুমিল্লাগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে ঢাকামুখী সড়কের জিংলাতলী সংলগ্ন এলাকায় একটি মাইক্রোবাস ও প্রাইভেট কার এবং লেগুনাসহ চারটি গাড়ি দুর্ঘটনায় শিকার হয়। এতে সাতজন যাত্রী আহত হন। অপরদিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা প্রাইভেট কারকে ধাক্কা দিলে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে দাউদকান্দির শহীদনগর থেকে চান্দিনা উপজেলার মাধাইয়া পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দাউদকান্দি ফায়ার সার্ভিসের দল, দাউদকান্দি-ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ তিনটি রেকার নিয়ে দুর্ঘটনাকবলিত বাসগুলি সড়ক থেকে সরিয়ে নেয় ও যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু করেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আফসার বলেন, ঘন কুয়াশার কারণে তিন কিলোমিটারের মধ্যে আটটি দুর্ঘটনা ঘটে। এতে ১০ থেকে ১৫ জনের মতো আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তিনটি রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নেয়। দুপুর ১টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

 দাউদকান্দিতে তিন কিলোমিটারের মধ্যে আটটি দুর্ঘটনা

B
BN DESK | 18 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার