Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 নওগাঁর রাণীনগরে ২ মাদকসেবীর কারাদণ্ড

BN DESK
02 September 2026, 07:50 AM পড়তে ১ মিনিট
 নওগাঁর রাণীনগরে ২ মাদকসেবীর কারাদণ্ড

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার করজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান এই কারাদণ্ডাদেশ দেন। দণ্ডিতদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হান জানান, দন্ডপ্রাপ্তরা হলেন করজগ্রাম হিন্দুপাড়া এলাকার আকুল কুমারের ছেলে শঙ্কর কুমার (৪২) এবং একই গ্রামের পরিতোষ সরকারের ছেলে নয়ন চন্দ্র সরকার (২৯)। ভ্রাম্যমাণ আদালত দুইজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডিতদের জেলা কারাগারে পাঠান হয়েছে।

এলাকা: নওগাঁ রাণীনগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

 নওগাঁর রাণীনগরে ২ মাদকসেবীর কারাদণ্ড

B
BN DESK | 30 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার