Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

BN DESK
02 September 2026, 12:26 PM পড়তে ১ মিনিট
 নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক:  টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নে ঈদের ছুটিতে নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে রাহিত (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত রাহিত ধলাটেংগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও টাঙ্গাইল সৃষ্টি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নানার বাড়িতে বেড়াতে আসে রাহিত। শুক্রবার দুপুরে লৌহজং নদীতে আরো কয়েকজন কিশোরের সঙ্গে গোসলে নেমে ডুবে যায় সে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তার লাশ উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ডুবুরি দলের লিডার রবিউল ইসলাম বলেন, ‘‘বিকেল সাড়ে ৫টার দিকে ওই কিশোরের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 05 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার