Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 নামাজ শেষে বাড়ি ফেরার পথে রোহিঙ্গা নেতাকে খুন

BN DESK
05 September 2026, 04:21 AM পড়তে ১ মিনিট
 নামাজ শেষে বাড়ি ফেরার পথে রোহিঙ্গা নেতাকে খুন

নিউজ ডেস্ক:    কক্সবাজারের উখিয়ার একটি ক্যাম্পে নামাজ শেষে বাড়ি ফেরার পথে মোহাম্মদ নূর নামে রোহিঙ্গা এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।


মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা।

নিহত মোহাম্মদ নূর উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি (নেতা) ছিলেন।


রোহিঙ্গাদের বরাত দিয়ে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানান, নামাজ শেষে বাড়ি ফেরার সময় ৫-৬ জনের একটি দল মোহাম্মদ নূরের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও মাথা এলোপাতাড়িভাবে কোপায়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এর আগে, ২০২৪ সালেও মোহাম্মদ নূরকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল।

পুলিশ ধারণা করছে, ব্যক্তিগত শত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে। মরদেহ উদ্ধার করে রাতেই উখিয়া থানায় নেওয়া হয়েছে বলে জানান ওসি আরিফ হোসেন। 

এলাকা: কক্সবাজার উখিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

 নামাজ শেষে বাড়ি ফেরার পথে রোহিঙ্গা নেতাকে খুন

B
BN DESK | 05 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার