Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

BN DESK
02 September 2026, 11:20 AM পড়তে ১ মিনিট
 নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

নিউজ ডেস্ক:   নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার একটি ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সাইফুল, কবির ও হান্নান।

কারখানার সুপারভাইজার মিজানুর বলেন, ‘‘কারখানার গ্যাস কন্ট্রোলার রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যায়। তবে, তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন।’’

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 নারায়ণগঞ্জে ডাইং কারখানায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

B
BN DESK | 01 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার