Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 পাহাড়ি ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

BN DESK
04 September 2026, 07:02 AM পড়তে ১ মিনিট
 পাহাড়ি ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:  বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ফাত্রাঝিরি ঝরনা দেখতে গিয়ে পাহাড়ি ঢলে নিখোঁজ মেহরাব হোসাইনের (১৮) মরদেহ কক্সবাজারের উখিয়ার রেজুখালের মোহনা থেকে উদ্ধার হয়েছে।


শুক্রবার (২০ জুন) বিকেল ৩টার দিকে মরদেহটি উদ্ধার হয়। পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় স্থানীয়রা মরদেহটি শনাক্ত করে নিহতের বাড়িতে নিয়ে যান।

গত মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরি ঝরনায় গিয়ে নিখোঁজ হন মেহরাব। তিনি কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মেহরাব তার ১৮ জন বন্ধুর সঙ্গে ফাত্রাঝিরি ঝরনা দেখতে যান। ঝরনা দেখে ফেরার পথে পাহাড়ি ঢল নামে। এসময় মেহরাব বাঁশের তৈরি একটি সাঁকো পার হচ্ছিলেন। খালে পানি বৃদ্ধি পেলে সাঁকোটি ভেঙে যায় এবং মেহরাব পানির তোড়ে ভসে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন বলেন, “ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যান। পুলিশ গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

 পাহাড়ি ঢলে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার