Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 পোর্ত’র পর গ্রুপ পর্ব থেকে বিদায় অ্যাথলেটিকো মাদ্রিদের

BN DESK
10 October 2025, 12:40 PM পড়তে ১ মিনিট
 পোর্ত’র পর গ্রুপ পর্ব থেকে বিদায় অ্যাথলেটিকো মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে পোর্তকে বিদায় করেছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি। নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগ খেলা পর্তুগিজ ক্লাবটি যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টে চেনা ফুটবল খেলতেই পারেনি। পোর্তর চেয়েও বড় ধাক্কা খেয়েছে সম্ভবত স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ। গ্রুপ পর্বে বিদায় নিয়েছে তারাও।  

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার রোজ বোলে ব্রাজিলের ক্লাব বোটাফোগোকে ১-০ গোলে হারিয়েছে ডিয়াগো সিমিওনের দল। ম্যাচের ৮৭ মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যান গোল করে রোজি ব্লাঙ্কোসদের জয় এনে দেন। কিন্তু পিএসজি, বোটাফোগের সমান পয়েন্ট তুলেও গোল ব্যবধানে বিদায় নিয়েছে স্প্যানিশ রাজধানীর ক্লাবটি। 

গ্রুপ ‘বি’তে পিএসজি দুই জয়ের পাশাপাশি এক ম্যাচ হেরেছে। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিসের দলকে হারিয়েছিল বোটাফোগো। ওদিকে পিএসজি আবার হারিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদকে। এবার বোটাফোগো হারল অ্যাথলেটিকোর কাছে। এতে পিএসজি, বোটাফোগো ও অ্যাথলেটিকো সমান দুই ম্যাচে জয় ও একটি করে হেরে ৬ পয়েন্ট তুলেছে। কিন্তু অ্যাথলেটিকো ৪-০ গোলে পিএসজি’র কাছে হারায় গোল ব্যবধানে তারা পিছিয়ে গেছে। অ্যাথলেটিকো গ্রুপ পর্বে পাঁচ গোল খেয়ে চার গোল করেছে। বোটাফোগো ৩ গোল করে দুটি খেয়েছে। দুই গোলের ব্যবধানে তাই শেষ ষোলোয় গেছে ব্রাজিলের ক্লাবটি। 

একইভাবে পিএসজি গোল ব্যবধানে বোটাফোগোর চেয়ে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। কোয়ার্টারে যাওয়ার লড়াইয়ে পিএসজি ও ইন্টার মায়ামি মুখোমুখি হবে। বোটাফোগো খেলবে লিগ প্রতিদ্বন্দ্বী পালমেইরাসের বিপক্ষে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

 পোর্ত’র পর গ্রুপ পর্ব থেকে বিদায় অ্যাথলেটিকো মাদ্রিদের

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার