Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে পড়ছে বৃষ্টি 

BN DESK
02 September 2026, 09:11 AM পড়তে ১ মিনিট
 বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে পড়ছে বৃষ্টি 

নিউজ ডেস্ক: পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল লঘুচাপটি। অবস্থান বেশ দূরে হলেও নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে শনিবার( ২১ ডিসেম্বর) বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা। তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। মেঘলা আকাশ আগামীকাল রোববার থেকে আর থাকবে না। ‌তবে আগামী মঙ্গলবার আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে নিম্নচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সাগরে নিম্নচাপের কারণে তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি। আর রাজধানীতে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে পড়ছে বৃষ্টি 

B
BN DESK | 21 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার