Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 বাংলাদেশিকে ধরে নিয়ে হত্যা করে সীমান্তে ফেলে যায় বিএসএফ

BN DESK
05 September 2026, 12:47 AM পড়তে ১ মিনিট
 বাংলাদেশিকে ধরে নিয়ে হত্যা করে সীমান্তে ফেলে যায় বিএসএফ

নিউজ ডেস্ক:   ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তের জিরো পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মুরাদুর রহমান মুন্না (৪০)।

মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত মুরাদুর রহমান মুন্না ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী রত্না অভিযোগ করে বলেন, ‘‘মঙ্গলবার বিকেলে মুন্না নিজের ধানি জমি দেখতে সেজামুড়া সীমান্তের কাছে যান। এসময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। পরে পিটিয়ে গুরুতর আহতাবস্থায় বাংলাদেশ সীমান্তে ফেলে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরাফাত বলেন, ‘‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’’

ব্রাহ্মণবাড়িয়া ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘‘আমরা যতটুকু খবর পেয়েছি, মুরাদুর রহমান নামের একজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। তবে তিনি কী কারণে সীমান্ত অতিক্রম করেছিলেন, বিএসএফ তাকে ধরেছিল কিনা বা অন্য কেউ তাকে মেরেছে কিনা তা এখনো জানা যায়নি। তদন্ত চলছে। এ বিষয়ে জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

 বাংলাদেশিকে ধরে নিয়ে হত্যা করে সীমান্তে ফেলে যায় বিএসএফ

B
BN DESK | 09 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার