Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 বাড়ির আঙ্গিনার পানি নিষ্কাশন নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

BN DESK
10 October 2025, 10:09 PM পড়তে ১ মিনিট
 বাড়ির আঙ্গিনার পানি নিষ্কাশন নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

নিউজ ডেস্ক:   নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের লালু ডাক্তার বাড়িতে  পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে কৃষ্ণধন দেবনাথ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ মে) ঘটনাটি ঘটে।

নিহত কৃষ্ণধন একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য বদলকোট গ্রামের মৃত মনমোহন দেবনাথের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে কৃষ্ণধনের জায়গার ওপর দিয়ে তার চাচাতো ভাই রিপন দেবনাথ ও শিপন দেবনাথের বাড়ির আঙ্গিনার পানি নিষ্কাশিত হচ্ছে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে পানি নিষ্কাশন নিয়ে কৃষ্ণধনের সঙ্গে রিপন ও শিপনের কথা কাটাকাটি হয়। 

নিহতের ছেলে রাজিব চন্দ্র দেবনাথ জানান, কথা কাটাকাটির একপর্যায়ে রিপন ও শিপন মারধর করেন তারা বাবাকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

চাটখিল থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের শরীরে জখমের চিহ্ন ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”   

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

 বাড়ির আঙ্গিনার পানি নিষ্কাশন নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার