Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 বোকাকে হারালেই ক্লাব বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত বায়ার্নের

BN DESK
07 September 2026, 06:12 AM পড়তে ১ মিনিট
 বোকাকে হারালেই ক্লাব বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত বায়ার্নের

স্পোর্টস ডেস্ক:  ক্লাব বিশ্বকাপে শনিবার সকালে ইউরোপিয়ান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স। বুয়েনস আইরেসের দলটির জন্য এটি বাঁচা-মরার ম্যাচ। প্রথম ম্যাচে বেনফিকার সঙ্গে ২-২ গোলে ড্র করার পর এবার পয়েন্টের জন্য মরিয়া হয়ে উঠেছে তারা।

এদিকে, নিজেদের প্রথম ম্যাচে অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে উড়িয়ে আত্মবিশ্বাসে ভরপুর জার্মান ক্লাবটি। ভিনসেন্ট কোম্পানির শিষ্যদের জন্য তাই গ্রুপপর্বের টিকিট প্রায় নিশ্চিত বলা যায়। বোকার সামনে কঠিন পরীক্ষা—তবে এক পয়েন্ট পেলেও নকআউট পর্বে যাওয়ার লড়াইয়ে আশা টিকে থাকবে, কারণ শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল অকল্যান্ড সিটি।

আর্জেন্টিনা-ব্রাজিলের ক্লাবে কোচিংয়ের ইঙ্গিত লুইস এনরিকেরআর্জেন্টিনা-ব্রাজিলের ক্লাবে কোচিংয়ের ইঙ্গিত লুইস এনরিকের
বোকা কোচ মিগেল আনহেল রুসো এই ম্যাচে একাধিক পরিবর্তনের পরিকল্পনা করেছেন। প্রথম ম্যাচে লাল কার্ড পাওয়া নিকোলাস ফিগাল ও আন্দের এরেরা—দুজনই এবার চার ম্যাচের নিষেধাজ্ঞায়। ফলে ডিফেন্সে সুযোগ পেতে পারেন লাউতারো দি লোল্লো। মাঝমাঠে কেভিন জেননের জায়গায় দেখা যেতে পারে নতুন রিক্রুট মালকম ব্রাইদাকে, যিনি গোল করার ক্ষমতায় আলোচনায়।

বায়ার্ন মিউনিখের স্কোয়াডে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সবচেয়ে বড় প্রশ্ন—দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরে আগের ম্যাচে হ্যাটট্রিক করা জামাল মুসিয়ালা কি এবার প্রথম একাদশে থাকবেন? অথবা তার জায়গায় অভিজ্ঞ থমাস মুলারই কি থাকবেন মিডফিল্ডে?

বায়ার্ন মিউনিখের মতো পরিপক্ব ও পরিপূর্ণ স্কোয়াডের বিপক্ষে মাঠে নামা মানেই পাহাড় ডিঙানোর চ্যালেঞ্জ। তবে বোকা জুনিয়র্স যে ‘আবেগ’ নামক অস্ত্র ঠিক কতটা নিখুঁতভাবে চালাতে পারে—তা বুঝিয়ে দেওয়ার এটাই বড় সুযোগ।

এশিয়ান আরচারিতে ৬ বছর পর বাংলাদেশকে সোনা এনে দিলেন আলিফএশিয়ান আরচারিতে ৬ বছর পর বাংলাদেশকে সোনা এনে দিলেন আলিফ
সম্ভাব্য একাদশ বোকা জুনিয়র্স:

আগুস্তিন মারচেসিন; লুইস অ্যাডভিনকুলা, লাউতারো দি লোল্লো, আয়রতন কস্তা, লাউতারো ব্লাঙ্কো; কেভিন জেনন/মালকম ব্রাইদা, রদ্রিগো বাত্তাগ্লিয়া, তোমাস বেলমন্তে, আলান ভেলাসকো; কার্লোস পালাসিওস ও মিগেল মেরেনতিয়েল।

বায়ার্ন মিউনিখ:

মানুয়েল নয়ার; সাশা বোয়ে, যোনাথান তাহ, ইয়োসিপ স্তানিসিচ, রাফায়েল গেরেইরো; যোশুয়া কিমিখ, আলেক্সান্ডার পাভলোভিচ; মাইকেল ওলিসে, থমাস মুলার/জামাল মুসিয়ালা, কিংসলি কোমান; হ্যারি কেইন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

 বোকাকে হারালেই ক্লাব বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত বায়ার্নের

B
BN DESK | 20 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার