Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 মাদারীপুরে পিকআপ খাদে পড়ে নিহত ২

BN DESK
02 September 2026, 06:55 PM পড়তে ১ মিনিট
 মাদারীপুরে পিকআপ খাদে পড়ে নিহত ২

নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীবাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে  এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে বাচ্চু মিয়া (৩৭) ও নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে মানিক (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে পিকআপযোগে ঢাকার দিকে আসছিলেন বাচ্চু ও মানিক। পিকআপটি মুন্সীবাজার নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত গাড়ি পেছন থেকে ধাক্কা দিলে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাচ্চু মারা যান। হাইওয়ে পুলিশ মানিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার উপ-সহকারী পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, ‘‘দুই জনের মরদেহ থানায় রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

এলাকা: মাদারীপুর শিবচর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 মাদারীপুরে পিকআপ খাদে পড়ে নিহত ২

B
BN DESK | 03 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার