Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত

BN DESK
20 March 2024, 07:23 PM পড়তে ১ মিনিট
 মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন।  বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মো. মোসাদ্দেক। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের ওবাইদুর রহমানের ছেলে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোসাদ্দেক বালু বোঝাই ট্রাক নিয়ে তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামের রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি পাশের খাদে পড়ে যাওয়ার সময় তিনি প্রাণ বাঁচাতে ট্রাক থেকে লাফ দিয়ে নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালক নিহত

B
BN DESK | 20 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার