Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 মিরসরাইয়ের বালু বোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

BN DESK
10 October 2025, 06:28 AM পড়তে ১ মিনিট
 মিরসরাইয়ের বালু বোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

নিউজ ডেস্ক:  চট্টগ্রামের মিরসরাইয়ের বালু বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার শাহিন আহমেদ (২০) নামের একজন যাত্রী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো ৫ যাত্রী।

শনিবার বেলা ৩ টার দিকে মিরসরাইয়ের করেরহাট-রামগড় সড়কে এ দূর্ঘটনার ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ট্রাক গাড়ি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজি অটোরিকশায় থাকা একজন যাত্রী নিহত হয়। আহত হয় আরো ৫ জন যাত্রী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। 

বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সরকার আব্দুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগতভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

 মিরসরাইয়ের বালু বোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার