Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 রামগতিতে দুই মণেরও বেশি ওজনের শাপলা মাছ শিকার

BN DESK
04 September 2026, 06:51 AM পড়তে ১ মিনিট
 রামগতিতে দুই মণেরও বেশি ওজনের শাপলা মাছ শিকার

নিউজ ডেস্ক:  লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে ইলিশ শিকারি কালু মাঝির জালে ধরা পড়েছে ২ মণ ওজনেরও বেশি একটি শাপলা পাতা মাছ।  প্রথমবারের মতো এতো বড় মাছ পেয়ে আনন্দিত।  পরে মাছটি কেটে কেজি দরে বিক্রি করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে কমলনগর উপজেলার পাটওয়ারীর হাট মাছ ঘাটের আড়ৎদার মো. লিটন বলেন, রবিবার সন্ধ্যায় তার আড়তেই মাছটির দাম হাঁকানো হয়। মাছটি দেখতে ঘাটে উৎসুক লোকজন ভিড় জমায়।

লিটন বলেন, “রামগতি উপজেলার চর আবদুল্লাহ এলাকায় ইলিশ শিকারের জন্য নদীতে কালু মাঝি জাল ফেলেন। এতে বিশাল আকৃতির শাপলা মাছ ধরা পড়ে। পরে নৌকায় থাকা সকল জেলে জাল টেনে মাছটিকে তুলে নেয়। সেখান থেকে পাটওয়ারীর হাট ঘাটে এনে মাছটির ডাক উঠানো হয়৷ ৪৬ হাজার টাকা পর্যন্ত মাছটির দাম উঠে৷ পরে সবার অনুরোধে কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে।” 

কালু মাঝির বরাত দিয়ে লিটন বলেন, “এ প্রথম কালু মাঝির জালে এতো বড় মাছ উঠেছে। এতে কালুসহ সকল সহকর্মী খুব খুশী। একটি বাঁশে বেঁধে কাঁধে করে তারা কয়েকজনে মাছটি ঘাটে নিয়ে আসে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

 রামগতিতে দুই মণেরও বেশি ওজনের শাপলা মাছ শিকার

B
BN DESK | 10 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার