Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 শাহজালালে চাঁদপুরের প্যানেল মেয়র ছেলেসহ  গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 06:42 PM পড়তে ১ মিনিট
 শাহজালালে চাঁদপুরের প্যানেল মেয়র ছেলেসহ  গ্রেপ্তার

নিউজ ডেস্ক:   চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। এসময় তার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহ-সম্পাদক রাকিব মাঝিকেও গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার ৪ মার্চ সকালে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ মার্চ) সকালে এতথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।

ওসি বাহার মিয়া বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহ-সম্পাদক রাকিব মাঝিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার ৪ মার্চ সকালে তারা গ্রেপ্তার হন। বিমানবন্দর থানা থেকে দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি আমাদের জানানো হয়েছে। তাদের আনতে চাঁদপুর থেকে বিমানবন্দর থানায় পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।”


তিনি আরো বলেন, “গ্রেপ্তার মোহাম্মদ আলী ও তার ছেলে রাকিবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। গত বছর ৫ আগস্টের পর থেকে তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

 শাহজালালে চাঁদপুরের প্যানেল মেয়র ছেলেসহ  গ্রেপ্তার

B
BN DESK | 05 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার