Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

BN DESK
02 September 2026, 03:18 PM পড়তে ১ মিনিট
 শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক:   গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের গভীর শালবনের ভেতরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও সেই দৃশ্য মোবাইলে ধারণের অভিযোগ উঠেছে আরমান মিয়া (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা আরমান মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।


শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আরমান ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের শামসুল হকের ছেলে। তিনি দরগারচালা গ্রামের মাঝেরটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বনের ভেতর কান্নার আওয়াজ শুনতে পায় স্থানীয়রা। পরে বনের ভেতর গিয়ে শিশুসহ আরমানকে দেখতে পায় তারা। এ সময় শিশুটি বিস্তারিত বললে আরমানের মোবাইল চেক করে আপত্তিকর ভিডিও পাওয়া যায়। পরে এলাকাবাসী আরমানকে গণধোলাই দিয়ে থানায় খবর দেয়।

আরমান ক্ষুব্ধ জনতাকে বলেন, ‘‘ধর্ষণের পর আমি নিজেই ভিডিও ধারণ করেছি। আমাকে কয়েকজন মিলে ইয়াবা ট্যাবলেট সেবন করিয়েছে। এজন্য আমার মাথা ঠিক ছিল না।’’

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আকতার বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত ধর্ষককে। মোবাইলে ধারণ করা ভিডিও উদ্ধার ও ফোনটি জব্দ করা হয়েছে।’’

এলাকা: গাজীপুর শ্রীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ

B
BN DESK | 09 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার