Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ

BN DESK
05 September 2026, 09:24 AM পড়তে ১ মিনিট
 শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ

আজ রোববার (৭ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হবে।

এই মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।এর আগে, গত ১ জুলাই এই মামলায় প্রথম দিনের অভিযোগ গঠনের শুনানি সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে। সেদিন, রাষ্ট্রপক্ষ শুনানি করলেও আসামিপক্ষ করেনি।

সে অনুযায়ী, আজ আসামিপক্ষের শুনানির কথা রয়েছে। মামলার ফরমাল চার্জ দাখিলের পর, ট্রাইব্যুনালের নির্দেশে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হলেও, পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল হাজির না হওয়ায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন জানায়, অভিযোগ গঠন হয়ে গেলে জুলাই এর শেষে কিংবা আগস্টের শুরুতে শুরু হতে পারে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

 শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি আজ

B
BN DESK | 07 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার