Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 সংঘর্ষের সময় যুবকের কান কামড়ে ছিঁড়ে ফেলল প্রতিপক্ষ

BN DESK
02 September 2026, 04:00 PM পড়তে ১ মিনিট
 সংঘর্ষের সময় যুবকের কান কামড়ে ছিঁড়ে ফেলল প্রতিপক্ষ

নিউজ ডেস্ক: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন বোর্ড অফিসের সামনে ব্যাটারিচালিত ভ্যানের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবকের কান কামড়ে ছিঁড়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এসময় আরো একজন আহত হন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রথম দফায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে উভয় পক্ষের আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে হামলা করে প্রতিপক্ষের লোকজন আহত একজনকে আরো আহত করে।

এলাকাবাসী জানান, উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের সাঈদ ফকিরের ছেলে মোহাম্মাদ ফকিরসহ (২৪) তার তিন ভাই জন্মনিবন্ধন করার জন্য কাগজপত্র নিয়ে অটোভ্যান করে গোপালপুর বোর্ড অফিসের সামনে যান। একই ইউনিয়নের কামারগ্রামের হানিফ রেজা ছেলে আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী রিফাত হোসেন (২৫) তার সহপাঠীদের সঙ্গে সেখানে দাঁড়িয়ে ছিলেন। এসময় অটোভ্যানের হর্ন বাজালে চালকের সাথে রিফাতদের কথা কাটাকাটি হয়।


এসময় রিফাত হোসেন ও মোহাম্মদ ফকিরের মধ্যে সংঘর্ষ শুরু হয়।  রিফাত হোসেনের বাম কান কামড়ে ছিঁড়ে ফেলেন মোহম্মাদ ফকির। পরে সহপাঠীরা রিফাতকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর কিছুক্ষণ পর আহত মোহাম্মাদকে তার ভাইরা হাসপাতালে আনেন। এ সময় রিফাতের বন্ধুরা তাদের ওপর হামলা চালায়। এতে মোহাম্মাদ গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মহসিন উদ্দিন জানান, আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতারে রেফার্ড করা হয়েছে।


আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বলেন, “হাসপাতালে হামলার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

 সংঘর্ষের সময় যুবকের কান কামড়ে ছিঁড়ে ফেলল প্রতিপক্ষ

B
BN DESK | 12 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার