Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 সাংবাদিক শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানা রুপাকে কারাগারে পাঠানোর আদেশ

BN DESK
24 August 2026, 02:41 PM পড়তে ১ মিনিট

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনে উসকানি দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিন সাংবাদিক হলেন-শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ সোমবার (২৪ আগস্ট) এ আদেশ দেন। শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক। মোজাম্মেল বাবু একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক। আর ফারজানা রুপা একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক।

শুনানিতে প্রসিকিউটর এসএম মইনুল করিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের হত্যা ও নির্যাতন করার জন্য উসকানি দিয়েছিলেন এই তিন সাংবাদিক। এসময় এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান প্রসিকিউটর মইনুল করিম। ট্রাইব্যুনাল আগামী ২৫ অক্টোবর এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য করেন।

এর আগে ১৭ আগস্ট এই তিন সাংবাদিককে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সেই আদেশের পরিপ্রেক্ষিতে আজ তাদের হাজির করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

 সাংবাদিক শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানা রুপাকে কারাগারে পাঠানোর আদেশ

B
BN DESK | 24 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার