Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 সিরাজগঞ্জের রায়গঞ্জে ডিজেল জব্দসহ ২ ব্যবসায়ীর কারাদণ্ড

BN DESK
05 September 2026, 03:32 PM পড়তে ১ মিনিট

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ২ ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১শ’ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সিও মো. আতিকুর রহমান বিপিএম এর নির্দেশনায় সদর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরিজ তাজওয়ার শরীফ এর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্রাইনসহ তেল আটক করা হয়।

এরপর রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত। অভিযানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও পুলিশ ও র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে দু’জনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১শ’ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। সেই সাথে জব্দকৃত ডিজেল পার্শ্ববর্তী মেসার্স সমবায় ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে। এছাড়া ৮ লিটার সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্রাইন তেল একই ফিলিং স্টেশনের ম্যানেজার আবদুদ দাইয়ানের হেফাজতে রাখা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

 সিরাজগঞ্জের রায়গঞ্জে ডিজেল জব্দসহ ২ ব্যবসায়ীর কারাদণ্ড

B
BN DESK | 11 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার