Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 সিলেট-কুমিল্লা সড়কে ট্রাক্টরচাপায় স্কুলছাত্রী নিহত

BN DESK
05 September 2026, 01:38 PM পড়তে ১ মিনিট
 সিলেট-কুমিল্লা সড়কে ট্রাক্টরচাপায় স্কুলছাত্রী নিহত

নিউজ ডেস্ক:   ব্রাহ্মণবাড়িয়ায় সিলেট-কুমিল্লা সড়কের নন্দনপুর নামক এলাকায়  ট্রাক্টরচাপায় মিতু (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকালেএ দুর্ঘটনা ঘটে।

নিহত মিতু জেলার সরাইল উপজেলার সদরের কাঁচারি পাড় এলাকার মজনু মিয়ার মেয়ে। সে সরাইল অ্যাকাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, মিতু গত ৩-৪ দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার সদরের অষ্টগ্রামে তার খালার বাসায় বেড়াতে যায়৷ শুক্রবার বিকেলে সরাইলে নিজ বাড়ি ফেরার পথে নন্দনপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা (বিভাটেক) থেকে মহাসড়কে ছিটকে পড়ে। এসময় বিশ্বরোড অভিমুখী একটি ট্রাক্টর মিতুকে চাপা দেয়। পরে স্থানীয়রা মিতুকে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিতুকে মৃত ঘোষণা করেন।


খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবার অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

 সিলেট-কুমিল্লা সড়কে ট্রাক্টরচাপায় স্কুলছাত্রী নিহত

B
BN DESK | 14 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার