Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল, খেলবে দুই পরাশক্তির বিপক্ষে

BN DESK
01 September 2026, 04:29 AM পড়তে ১ মিনিট
অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল, খেলবে দুই পরাশক্তির বিপক্ষে

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতি নিতে অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল। এ সময়, দক্ষিণ কোরিয়া ও জাপানের মাটিতে দু’টি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়া ও ১৪ অক্টোবর জাপানের বিপক্ষে লড়বে সেলেসাওরা। মূলত ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বাছাইপর্বের ম্যাচ ছাড়াও বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে সিবিএফ।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আশা প্রকাশ করেছেন, এই ম্যাচগুলো তাকে খেলোয়াড়দের সম্পর্কে আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেবে। ৬৬ বছর বয়সী ইতালিয়ান এই কোচ গত মে মাসে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

অক্টোবরে এশিয়া সফরে আসছে ব্রাজিল, খেলবে দুই পরাশক্তির বিপক্ষে

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার