Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অজুতে কুলি করতে ভুলে গেলে কি নামাজ হবে?

BN DESK
02 September 2026, 10:01 AM পড়তে ১ মিনিট
অজুতে কুলি করতে ভুলে গেলে কি নামাজ হবে?

প্রশ্ন: আমি ভুলে অজুতে কুলি না করেই নামাজ আদায় করেছি। আমার জানার বিষয়, কুলি না করা ছাড়া আমার সেই অজু কি হয়েছে?

উত্তর: আপনার অজু এবং নামাজ দুটোই আদায় হয়ে গেছে, যদিও আপনি কুলি করেননি। শরিয়তের বিধান অনুযায়ী, অজুতে কুলি করা একটি সুন্নাতে মুআক্কাদা (একটি শক্তিশালী সুন্নত)। এটি অজুর ফরজের অন্তর্ভুক্ত নয়। তাই কুলি করা বাদ পড়লে অজু ভেঙে যায় না বা নামাজ নষ্ট হয় না। তবে অজুর পূর্ণ সওয়াব এবং বরকত পাওয়ার জন্য এটি সুন্নত অনুযায়ী যথাযথভাবে সম্পন্ন করা উচিত।

তাই আপনার জন্য এক্ষেত্রে করণীয় হলো, ভবিষ্যতে অজু করার সময় আরও মনোযোগী হওয়া, যাতে কোনো সুন্নত বাদ না পড়ে। অজু সঠিকভাবে ও মনোযোগের সাথে করলে এর পূর্ণ ফযিলত লাভ করা যায়।

তথ্যসূত্র : কিতাবুল আছল (১/৩২), শরহু মুখতাসারুত তাহাবী (১/৩৩৮), আলহাবিল কুদসী (১/১১৭), ফাতহুল কাদীর (১/২৩) এবং শরহুল মুনয়া (পৃ. ৩২)

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

অজুতে কুলি করতে ভুলে গেলে কি নামাজ হবে?

B
BN DESK | 24 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার