Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অজয় দেবের কণ্ঠে এলো ফেরারী পাখি

BN DESK
10 October 2025, 05:22 AM পড়তে ১ মিনিট
অজয় দেবের কণ্ঠে এলো ফেরারী পাখি

সীমা পরিসীমা পেরুনো পাখিকে নিয়ে গাইলেন ধ্রুব মিউজিক আমার গানের খুলনা বিভাগের প্রতিযোগী অজয় দেব। গানের শিরোনাম ‘ফেরারি পাখি’। এর সংগীত করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। আর ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

নিজের মৗলিক গান ও আগামীর পরিকল্পনা নিয়ে অজয় দেব বলেন, ‘গানের মাঝেই আমি আমার প্রশান্তি খুঁজে বেড়াই। গান আমার কাছে তাই সাধনার মত। এই সাধনায় সারাটা জীবন পার করে দিতে চাই। গান মানুষের জীবনের কথা বলে। “ফেরারি পাখি” গানে আমি জীবনের কিছু বাস্তবতাকে তুলে ধরেছি। হৃদয়ের ভাংচুর নিয়ে আমার এই গানটি শুনে ইতিমধ্যেই গুণীজনরা প্রশংসা করছেন। এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। গান নিয়ে বহুদূর যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

অজয় দেবের কণ্ঠে এলো ফেরারী পাখি

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার