Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

BN DESK
04 September 2026, 11:32 PM পড়তে ১ মিনিট

লক্ষ্মীপুরে তেওয়ারীগঞ্জে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশাচালক ফরহাদ হোসেনকে (৩০) হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার (১১ এপ্রিল) ভোররাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল  শুক্রবার (১০ এপ্রিল) রাতে নিহত ফরহাদ হোসেনের বাবা দিদার হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফরহাদ হোসেনের বাড়ি সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামে। পাওনা টাকা দেবেন বলে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে এক ব্যক্তি ফরহাদ হোসেনকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে লাশ ফসলি মাঠে ফেলে রেখে যান। গতকাল শুক্রবার সকালে ফসলি মাঠ থেকে ফরহাদ হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ফরহাদ হোসেনের ডান চোখ পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। এ ছাড়া শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, অটোরিকশাচালক ফরহাদ হোসেন হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এলাকা: লক্ষ্মীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

B
BN DESK | 12 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার