Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত ৬

BN DESK
05 September 2026, 04:09 AM পড়তে ১ মিনিট
অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত ৬

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৬ জন দগ্ধ হয়েছেন।

গতকাল বুধবা সন্ধ্যার দিকে চৌমুহনী-মাইজদী সড়কের গ্লোব ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ ব্যক্তিরা হলেন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের হাওলাদার বাড়ির আব্দুল বারিক হেকিমের মেয়ে কহিনুর হোসেন (৫৫), চৌমুহনী পৌরসভার নাজিরপুরের আনোয়ারের ছেলে শাহরিয়ার (৯), মেয়ে সামিয়া আক্তার (১৪) ও রুহি (১১), একই এলাকার ইকবালের ছেলে তাওহিদ (৫) তার মেয়ে শাহনা (১০)।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে জেলা শহর মাইজদী থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা বেগমগঞ্জের চৌরাস্তার দিকে যাচ্ছিল। পথে গ্লোব ফ্যাক্টরির সামনে হঠাৎ অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ শিশুসহ ছয়জন দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। অগ্নিদগ্ধের মধ্যে কহিনুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, অগ্নিদগ্ধদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের শরীর ৫ থেকে ৭ শতাংশ পুড়ে গেছে। তারা সবাই আশঙ্কামুক্ত।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, বিস্ফোরণে অটোরিকশাটি পুরোপুরি পুড়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত ৬

B
BN DESK | 03 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার