Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো দুই শিশুর

BN DESK
10 October 2025, 10:12 PM পড়তে ১ মিনিট
অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো দুই শিশুর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথকস্থানে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় অসিম (১২) ও ইয়াসিন (৬) নামে দুই শিশু নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ও চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত অসিম চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে এবং ইয়াসিন চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকার শহীদুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তায় হাঁটার সময় একটি যাত্রীবাহী অটোরিকশা অসিমকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। একই সময় ইয়াসিন তার বাড়ির দরজার রাস্তায় দাঁড়িয়ে ছিল। আরেকটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সেও গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো দুই শিশুর

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার