Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অটোরিকশা উল্টে নারী নিহত, আহত দুই সন্তান

BN DESK
02 September 2026, 09:22 AM পড়তে ১ মিনিট
অটোরিকশা উল্টে নারী নিহত, আহত দুই সন্তান

নিউজ ডেস্ক:  কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কাতিয়ারচর বেইলী ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক নারী যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার দুই সন্তান। ঘটনার পরপরই  অটোরিকশাটির চালক পালিয়ে যান।

সোমবার (৯ জুন) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া নারীর নাম জয়নব বেগম (৩০)। তিনি নেত্রকোণা সদর উপজেলার বেলাটি গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

নিহতের স্বামী মোফাজ্জল হোসেন জানান, নরসিংদীতে সবজির ব্যাবসা করেন তিনি। ঈদ উপলক্ষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। চালক ঘুম চোখে অটোরিকশাটি চালাচ্ছিলেন।

কিশোরগঞ্জ সদরের কাতিয়ারচর বেইলী ব্রিজ এলাকায় পৌঁছলে চালক অটোরিকশাটির নিয়ন্ত্রণ হারান। ফলে সেটি উল্টে যায়। ঘটনাস্থলেই তার স্ত্রী জয়নব বেগম মারা যান। দুই সন্তান আহত হয়ে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: কিশোরগঞ্জ ভৈরব
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

অটোরিকশা উল্টে নারী নিহত, আহত দুই সন্তান

B
BN DESK | 09 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার