Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চালকের মৃত্যু

BN DESK
02 September 2026, 09:59 AM পড়তে ১ মিনিট
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চালকের মৃত্যু

কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে তোফায়েল মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

আজ (২৬ মে) সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তোফায়েল মিয়া ওই গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জ দিতে যান তোফায়েল। চার্জ দেয়ার সময় বিদ্যুতের তার অটোরিকশার গায়ে লেগে যানবাহনটি বিদ্যুতায়িত হয়ে যায়। তিনি অটোরিকশায় হাত দেয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বলেন, এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চালকের মৃত্যু

B
BN DESK | 26 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার