Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অধিকাংশ ব্রাজিলিয়ান মনে করেন তাদের দেশ বিশ্বকাপ জিতবে না

BN DESK
02 September 2026, 04:52 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালেও বিশ্বকাপ জিতবে ব্রাজিল এমন আশা করেন না অধিকাংশ ব্রাজিলিয়ান। সম্প্রতি এক জরিপে উঠে এসেছে এমন সব তথ্য। জরিপে অংশ নেওয়া ৫৪ শতাংশ ব্রাজিলীয়র বিশ্বকাপ নিয়ে কোনো মাথাব্যথা নেই। মাত্র ১২ শতাংশ উত্তরদাতা ‘রোমাঞ্চিত’। আর ৬৮ শতাংশ ব্রাজিলিয়ান মনে করেন, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ক্ষীণ। ২০২৩ সালের এপ্রিলে শুরু হয়েছিল এ জরিপ। তার ফলাফল প্রকাশিত হয়েছে সম্প্রতি। ব্রাজিল ফুটবল নিয়ে এমন চরম হতাশার চিত্র আর কখনো দেখা যায়নি। এটিই বিশ্বকাপকে ঘিরে ব্রাজিলীয়দের মনোভাব জানার জন্য পরিচালিত জরিপের ইতিহাসে সবচেয়ে হতাশাজনক ফল।

এমন হতাশার পেছনে নিয়ামক হিসেবে কাজ করেছে ব্রাজিলের ফর্ম। সবশেষ বিশ্বকাপ বাছাইপর্বে পঞ্চম হয়ে বিশ্বকাপে পা রেখেছে সেলেসাওরা। বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে হেরেছে দুইবার। এই বাছাই শেষেও দলটা হেরেছে জাপানের মতো দলের কাছে। সব মিলিয়ে ফর্মটা মোটেও পক্ষে নেই তাদের। তারই ছাপ পড়েছে ব্রাজিলিয়ানদের বিশ্বাসেও।

২০২৬ ফুটবল বিশ্বকাপে হলুদ-সবুজ জার্সি গায়ে নেইমারকে দেখা যাবে কি না, দীর্ঘদিন ধরে চলে আসা এই ধাঁধার উত্তর মিলবে ১৮ মে। ওইদিন বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ কার্লো আনচেলত্তি। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

অধিকাংশ ব্রাজিলিয়ান মনে করেন তাদের দেশ বিশ্বকাপ জিতবে না

B
BN DESK | 19 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার