Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অধিক দামে বিক্রির উদ্দেশ্যে ড্রামভর্তি তেল পুকুরে, জরিমানা ১০ হাজার

BN DESK
05 April 2026, 11:41 PM পড়তে ১ মিনিট

গোপালগঞ্জে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে এক ব্যারেল ডিজেল তেল পুকুরে লুকিয়ে রাখার দায়ে এক তেল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রবিবার (০৫ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসুম বিল্লাহ এ জরিমানা করেন।

জরিমানাকৃত তেল ব্যবসায়ী হলেন কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী আসমা খাতুন।

কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. মাসুম বিল্লাহ জানান, অধিক দামে বিক্রির উদ্দেশ্যে তেল ব্যবসায়ী আসমা খাতুন ২০০ লিটারের এক ব্যারেল ডিজেল তেল পুকুরে পানিতে লুকিয়ে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। 

এ সময় ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ২০০ লিটোরের এক ব্যারেল ডিজেল তেল উদ্ধার করে। পরে স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে তেল ব্যবসায়ী আসমা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

তিনি আরও বলেন, তেলের মজুদ ঠেকাতে এ অভিযান চালানো হয়েছে। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

অধিক দামে বিক্রির উদ্দেশ্যে ড্রামভর্তি তেল পুকুরে, জরিমানা ১০ হাজার

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার