Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান

BN DESK
03 September 2026, 05:34 PM পড়তে ১ মিনিট
অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান এবার খেলতে যাচ্ছেন ক্যারিবিয়ান অঞ্চলের নতুন টি-টেন টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক দল মায়ামি ব্লেজ দলে যোগ দেওয়ার পাশাপাশি অধিনায়কের দায়িত্বও পেয়েছেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে দলটি।

এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুলাই।এরই মধ্যে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে চারটি ম্যাচ খেলার পর নতুন দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব।

গ্লোবাল সুপার লিগেপ্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করেন এবং বল হাতে ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। তার এই পারফরম্যান্স দলের একমাত্র জয়ে ভূমিকা রাখে।

বাকি তিন ম্যাচের মধ্যে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ৩৪ রান খরচ করে উইকেটশূন্য থাকেন, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ২১ রান দিয়ে উইকেট পাননি এবং রংপুর রাইডার্সের বিপক্ষে ১৬ রানে ১ উইকেট নিলেও ব্যাট হাতে করেন মাত্র ৩ রান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার