Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অধিনায়ক হয়ে ফ্রান্সের জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে

BN DESK
02 September 2026, 10:09 AM পড়তে ১ মিনিট
অধিনায়ক হয়ে ফ্রান্সের জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ছয় মাস পর ফ্রান্স জাতীয় দলে ফিরলেন কিলিয়ান এমবাপ্পে। উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবার জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন রিয়াল মাদ্রিদ তারকা। ওই ম্যাচে অধিনায়কত্বের ভারও থাকবে তার কাঁধে। এমবাপ্পের অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

সবশেষ উয়েফা নেশন্স লিগে বেলজিয়ামের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। সে ম্যাচে মাত্র ২৩ মিনিট খেলেন এই ফরাসি তারকা। এরপর টানা ৪ ম্যাচে স্কোয়াড রাখা হয়নি এর ফরোয়ার্ডকে। নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এদিকে ইনজুরিতে দলের বাইরে থাকা মাদ্রিদ মিডফিল্ডার চুয়োমেনিও ফিরেছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে। এছাড়া ডাক পেয়েছেন উসমান দেম্বেলে ও তরুণ ফরোয়ার্ড দিসায়ার দুয়ে।

ক্রোয়েশিয়ার স্পিট স্টেডিয়ামে ২১ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ফ্রান্স। দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ।
ফ্রান্স স্কোয়াড-গোলরক্ষক : মাইক মাইগনান, লুকাস শেভালিয়ার, ব্রাইস সাম্বা

ডিফেন্ডার : জোনাথন ক্লস, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো, বেঞ্জামিন পাভার্ড, থিও হার্নান্দেজ, লুকাস দিগনে

মিডফিল্ডার : এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়েন চুয়োমেনি, মাতেও গুয়েন্দুজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিওট, ওয়ারেন জাইরে-এমেরি
ফরোয়ার্ড : দিসায়ার দুয়ে, ব্রাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, কোলো মুয়ানি,  মাইকেল ওলিসে, মার্কাস থুরাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

অধিনায়ক হয়ে ফ্রান্সের জাতীয় দলে ফিরলেন এমবাপ্পে

B
BN DESK | 15 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার