Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অনলাইন-অফলাইনে ক্লাস নিয়ে সিদ্ধান্ত মন্ত্রিসভায়

BN DESK
31 March 2026, 08:55 PM পড়তে ১ মিনিট

বৈশ্বিক জ্বালানি সংকট ও হামের প্রাদুর্ভাবের কারণে সব মহানগরীর স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইনে দুই মাধ্যমেই নেওয়ার চিন্তা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, বেশিরভাগ অভিভাবক চাচ্ছে অনলাইনে ক্লাস করার, কিন্তু সরকার চাচ্ছে অনলাইনের পাশাপাশি অফলাইনে ক্লাস নেওয়ার। তাই সপ্তাহে কতদিন অনলাইন আর কতদিন অফলাইনে ক্লাস নেওয়া হবে তা নির্ধারণ করে প্রস্তাব প্রস্তুত করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রিসভা দেবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক হয়। সে হিসেবে আগামী ২ এপ্রিল সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

পরবর্তী খবর লোড হচ্ছে...
জাতীয়

অনলাইন-অফলাইনে ক্লাস নিয়ে সিদ্ধান্ত মন্ত্রিসভায়

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার